জামায়াত-শিবিরের অনুষ্ঠান ও উপহার বর্জনের নির্দেশ মাউশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ২১:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২১:২৮

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াত-শিবিরের সব ধরণের অনুষ্ঠান বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। এমনকি তাদের দেওয়া উপহার নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে দায়িত্বশীল শিক্ষকদের। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ আদেশ প্রকাশ করে।
আদেশে, গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের জামায়াত-শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে, ব্যক্তিগত দাওয়াতে অংশ নেওয়া এবং উপহার সামগ্রী নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।
এর আগে, গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এ সংক্রান্ত্র নির্দেশনা দেওয়া হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জামায়াত-শিবির গাজীপুরে গোপন তৎপরতার অংশ হিসেবে শিক্ষকদের বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে দাওয়াত করে উপহার সামগ্রী দিয়েছে। এমনকি তাদের বিভিন্ন অনুষ্ঠানেও নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে জামায়াত-শিবির।

সম্প্রতি এ সংক্রান্ত্র একটি গোয়েন্দা প্রতিবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে গত ১৫ মার্চ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া গত ২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম