পাবলিক পরীক্ষা বর্জনের হুমকি বিসিএস শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৭, ১৮:১২আপডেট : ০৭ মে ২০১৭, ১৮:১২

বিভিন্ন পাবলিক পরীক্ষার ডিউটি বর্জন করার হুমকি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন শিক্ষা সমিতির অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন বিসিএস শিক্ষকরা। পরীক্ষার সময় প্রশ্ন আনা এবং কেন্দ্রে নকল প্রতিরোধ করার সময় তাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। তাই সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে তারা পরীক্ষা সংক্রান্ত কোনও দায়িত্ব পালন করবেন না।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব শাহেদুল কবীর চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা ক্যাডারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্র এলাকায় ১৪৪ ধারার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। অন্যথায় পাবলিক পরীক্ষা বর্জন করা হবে।’

এসময় তিনি আগামী ১৬ মে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে আগামী ২৫ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পাবলিক পরীক্ষা বর্জন করা হবে বলেও জানান তিনি।

সংগঠনের সভাপতি আই কে সলিমুল্লাহ খন্দকার বলেন, ‘পরীক্ষার প্রশ্ন আনা এবং কেন্দ্রে নকল প্রতিরোধ করা বিসিএস শিক্ষকদের দায়িত্ব। এসব কাজের সময় তাদের যথেষ্ট নিরাপত্তা প্রদান করা হয় না। যার জন্যে আমাদের ওপর বারবার সন্ত্রাসী হামলা হয়। এসব হামলার বিচারও হয় না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। যার কারণে পরবর্তীতেও আমরা নিরাপত্তাহীনতায় থাকি। আমরা চাই সরকার এর অবসান করুক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মাকসুদা বেগম, যুগ্ম-সম্পাদক (ঢাকা মহানগর) মাসুদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, দেশে ৩৩৫টি সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত রয়েছেন প্রায় ১৬ হাজার শিক্ষক। সমিতির সদস্য সংখ্যা ১২ হাজারেরও বেশি। সরকারি কলেজ শিক্ষকরা উচ্চ মাধ্যমিক, অনার্স ও স্নাতক পাস এবং মাস্টার্সের ক্লাস ও পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করেন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম