ভুল প্রশ্নপত্র বিতরণ: অধ্যক্ষসহ ৪ শিক্ষককে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১০

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (ফাইল ছবি) ২০১৭ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ চার শিক্ষককে কারণ দর্শাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।
আদেশে অভিযুক্ত শিক্ষকদের কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. হানিফসহ অভিযুক্ত অন্য শিক্ষকদের মধ্যে রয়েছেন— ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেদ হোসেন খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের ভূঁইয়া এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সুমন কর্মকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ব্রাক্ষ্মণবাড়িয়া-১ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় সরকারি দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেছে। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সেহেতু সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে অভিযুক্ত করা হলো এবং ওই অভিযোগের প্রেক্ষিতে কেনও চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা কেনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।

অধ্যক্ষসহ অভিযুক্ত চার শিক্ষক ব্যক্তিগত শুনানি চান কিনা, তাও জানাতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম