ইউজিসি চেয়ারম্যানের নামে উপাচার্যদের কাছে টাকা চাওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৬:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৭:১২

ইউজিসি চেয়ারম্যানের নামে উপাচার্যদের কাছে টাকা চাওয়ার অভিযোগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে উপাচার্যদের কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তি আর্থিক সহায়তা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ইউজিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের নাম ব্যবহার করে তার নিকট আত্মীয়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে কোনও এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে টাকা চাইছেন।
অজ্ঞাত ব্যক্তির টাকা চাওয়ার খবর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে ইউজিসি’কে জানানো হয়। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে কমিশন। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
ইউজিসি বলছে— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাউকে টাকা চাইতে বলেননি। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এতে ইউজিসি চেয়ারম্যান ও কমিশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।
আগামীতে কমিশনের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীর নামে কেউ আর্থিক বা কোনও সহায়তা চাইলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাতে অনুরোধ করা হয়েছে।

/আরএআর/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম