পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ১৭:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৩

জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের সব পাবলিক পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষকসহ সবার ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা থাকবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশ্নফাঁস ঠেকাতেই মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকটিতে সভাপতিত্ব করেন তিনি।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘পরীক্ষা সংশ্লিষ্ট কেউ স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষায় শুধু কেন্দ্র সচিব ক্যামেরাবিহীন সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।’

সচিব আরও জানান, পরীক্ষা শুরুর কমপক্ষে অাধঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। পরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রে শতভাগ পরীক্ষার্থী প্রবেশ নিশ্চিত হলে তবেই প্রশ্নপত্র বিতরণের সিদ্ধান্ত হয়েছে। 

এদিকে আগামী ১ নভেম্বর শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

এবার থেকে জেএসসির পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে এই বিষয়গুলোর ওপর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নম্বর পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্রে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্র পরীক্ষা চলাকালীন বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে পাঠাবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের এই তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে।

নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহু নির্বাচনি (এমসিকিউ) অংশে ৩০ নম্বর এবং সৃজনশীল অংশে ৭০ নম্বরের পরীক্ষা হবে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ৪০ নম্বর এবং সৃজনশীল অংশে ৬০ নম্বরের পরীক্ষা হবে।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম