জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু, প্রশ্নফাঁসের খবর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১১:২১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১১:২৬

ছবি: নাসিরুল ইসলাম সারাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। বুধবার (১ নভেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব মো. মহিউদ্দিন খান। তার দাবি, সারাদেশের কোথাও প্রশ্নফাঁসের খবর নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব বলেন, ‘সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি কিংবা প্রশ্নফাঁসের খবর পাওয়া যায়নি।’

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আরও গিয়েছিলেন অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

সারাদেশের মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় বুধবার সকাল ১০টা থেকে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহু নির্বাচনি (এমসিকিউ) অংশে ৩০ নম্বর ও সৃজনশীল অংশে ৭০ নম্বরের পরীক্ষা হচ্ছে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ৪০ নম্বর ও সৃজনশীল অংশে পরীক্ষা হচ্ছে ৬০ নম্বরের। এর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে সৃজনশীল প্রশ্নে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

ছবি: নাসিরুল ইসলাম এবার অংশ নিচ্ছে ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী। এবার জেএসসি পরীক্ষার্থী মোট ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন, ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দেশের বাইরের ৯টি কেন্দ্রে এবার ৬৫৯ জন অংশ নিচ্ছে জেএসসি পরীক্ষায়।

অন্যদিকে জেডিসিতে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৩ হাজার ৪২২ জন ও ছাত্রী ২ লাখ ৫ হাজার ১০১ জন। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী ও যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারছে। 

ছবি: নাসিরুল ইসলাম জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষা হচ্ছে না এবার। তবে এগুলোর ওপর ধারাবাহিক মূল্যায়ন করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নম্বর পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্রে। এরপর পরীক্ষা চলাকালীন বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্র। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের এই তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম