ইডেনের ছাত্রী আঁখিমনির স্বপ্নপূরণে এগিয়ে এলেন সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:০২

আঁখিমনির অবস্থা জানতে পঙ্গু হাসপাতালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের সখীপুরের অসচ্ছল পরিবারে আঁখিমনির জন্ম। দু’পায়ে ত্রুটি নিয়ে জন্ম নেওয়া মেয়েটির দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য ছিল না তাদের। এভাবে দুঃসহ যন্ত্রণায় কেটেছে তার ২০ বছর। পা দুটি বাঁকা হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না তিনি।

নিজের পায়ে হাঁটা আঁখিমনির অনেক বড় স্বপ্ন। ইডেন কলেজের ইতিহাস বিভাগের এই ছাত্রীর সেই স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে। আর ক’দিন পরেই নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে পারবেন তিনি।

আঁখিমনির চিকিৎসার দায়িত্ব নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেয়েটির পায়ে অস্ত্রোপচার পরবর্তী অগ্রগতি দেখতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে হাজির হন তিনি। প্রায় দেড় বছর ধরে তার চিকিৎসা চলছে এখানে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিকিৎসার দায়িত্ব নেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আঁখিমনির মা সালমা খানম। তিনি জানিয়েছেন, ত্রুটি নিয়ে জন্মালেও অদম্য প্রাণশক্তি নিয়ে পড়ালেখায় বরাবরই ভালো করেছেন তার মেয়ে। কিন্তু স্বাভাবিক চলাফেরা করতে পারতেন না। পা দু’টি বাঁকা হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে আঁখিমনি।

স্বাভাবিকভাবে হাঁটতে পারার স্বপ্নটা বাস্তব হতে যাচ্ছে বলে হাসপাতালের শয্যায় আবেগাপ্লুত আঁখিমনি। পড়ালেখা শেষ করার অদম্য ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ সময় তার পড়ালেখার দায়িত্বও নেন সেতুমন্ত্রী।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের