শিশু সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করতে অভিভাবকদের দৌড়ঝাঁপ শুরু

রশিদ আল রুহানী
১০ ডিসেম্বর ২০১৭, ২১:৫৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:২৮

 

শিশু সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করতে অভিভাবকদের দৌড়ঝাঁপ শুরু শেষের পথে ২০১৭ সাল। আসছে নতুন বছর। নতুন বছরে সন্তানকে প্রাক-প্রাথমিক শিক্ষা-পর্যায়ে ভর্তির জন্য অভিভাবকরা ছুটছেন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয়। ইতোমধ্যে রাজধানীর এসব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনগুলোয় শিশু শ্রেণিতে ভর্তির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

ঢাকা মহানগরীতে ৩৭টি সরকারি ও ৪৫৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মতিঝিল আইডিয়াল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয়, বিএফ শাহীন স্কুল, রাজউক উত্তরা মডেল কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ন্যাশনাল আইডিয়াল স্কুলসহ অর্ধশত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যেই ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ  এবং বিএএফ শাহীন স্কুলের প্রাক-প্রাথমিক স্তরে ভর্তির জন্য লটারি কার্যক্রম শেষ হয়েছে।

এদিকে, রবিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির ভর্তির লটারি কার্যক্রম শুরু হয়েছে। স্কুলটির চারটি শাখায় চার দিন ধরে এই লটারি কার্যক্রম চলবে। সে হিসাবে শেষ হবে ১৩ ডিসেম্বর।

আগামী ১২ ডিসেম্বর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তির লটারি কার্যক্রম শুরু হবে। এছাড়া ১৩ ডিসেম্বর লটারি কার্যক্রম করে শিশু শ্রেণিতে ভর্তি নিশ্চিত করবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

বেসরকারি স্কুলগুলোর পাশাপাশি রাজধানীর হাইস্কুলগুলোয়ও ভর্তি-প্রক্রিয়া চলছে। ১ ডিসেম্বর থেকে নেওয়া হচ্ছে আবেদন। আবেদনপত্র গ্রহণ শেষ হলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ভর্তি-পরীক্ষা চলবে ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।

ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহমেদ কামু তার শিশুকন্যা ইরানীকে এবার স্কুলে ভর্তি করাবেন। রাজধানীর ভালো একটি স্কুলে সন্তানকে ভর্তি করানো নিয়ে তার উৎকণ্ঠার কথা জানালেন। তিনি বলেন, ‘প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এর ফলে শিশুদের ভর্তি পরীক্ষার জন্য কোচিংসহ বাড়তি প্রস্তুতির প্রয়োজন পড়ছে না। তবে লটারি পুরোটাই ভাগ্যনির্ভর। আমার মেয়ে মেধাবী। প্রতিযোগিতায় যেকোনও নামকরা স্কুলে সে সুযোগ পাবে। লটারিতে ভর্তির কারণে এখন কেবল আল্লাহকে ডাকা ছাড়া কোনও গতি নেই।’

প্রথম শ্রেণিতে লটারিতে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে জানতে চাইলে উইলস লিটল ফ্ল্যাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘আমরা অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছি। আগামী ১৪ তারিখের আবেদনপত্র জমা দেওয়ার সময় শেষ হবে। এরপরই আমরা প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং প্লে-নার্সারিতে শিশুদের বয়সসহ অন্যান্য বিষয় দেখেই ভর্তি নেবো।’

গত বারের মতো এবারও ঢাকা মহানগরীর ৩৭টি সরকারি মাধ্যমিক স্কুল ‘এ’, ‘বি’, ‘সি’—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১৩টি, ‘বি’ ক্যাটাগরিতে আচে ১২টি এবং ‘সি’ ক্যাটাগরিতে আছে ১২ টি বিদ্যালয়। ‘এ’ ক্যাটাগরির বিদ্যালয়ে ভর্তিপরীক্ষা ১৯ ডিসেম্বর, ‘বি’ ক্যাটাগরিতে ২০ ডিসেম্বর এবং ‘সি’ ক্যটাগারিতে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বেসরকারি হাইস্কুলে ভর্তির নীতিমালা অনুযায়ী ছয় ও এর বেশি বয়সীরা প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এর চেয়ে কম বয়সীদের বিভিন্ন স্কুল শিশু শ্রেণি বা প্লে বা নার্সারিতে ভর্তি নিচ্ছে। এ ধরনের বিদ্যালয়গুলোর একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. উম্মে সালমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের মতো করে ছোট থেকেই গড়ে তুলতে আমরা প্রথম শ্রেণির আগে থেকে ভর্তি নেই। আমরা শিশু শ্রেণিতে শিক্ষার্থীর এন্ট্রি পয়েন্ট করেছি। তবে আসন খালি থাকলে প্রথম বা অন্য শ্রেণিতেও শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম