সারাদেশে শনি-রবিবার এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ২১:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২১:১৪

আমারণ অনশনে শিক্ষকরা এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে আগামী শনি ও রবিবার (২৭-২৮ জানুয়ারি) সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমিতি। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের প্রেস সচিব এনামুল হক বাংলা ট্রিবিউনকে এ সিদ্ধান্তের কথা জানান। ধর্মঘটের পাশপাশি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১০ জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এরপর গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে আছি। এতেও সরকারের টনক নড়েনি। তাই আগামী ২৭-২৮ জানুয়ারি (শনিবার-রবিবার) সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে।’
তিনি আরও বলেন, ‘সারাদেশে ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার সবগুলোকেই জাতীয়করণ করতে হবে। এসব স্কুলে অন্তত ৪ লাখ শিক্ষকও যতদিন দাবি পূরণ না হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

/আরএআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের