বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ০০:৪৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ০১:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন ভিসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম এ খালেদ ইকবাল। রবিবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী ২ ফেব্রুয়ারি অথবা যোগদানের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। চার বছর মেয়াদে দায়িত্ব পাওয়া এই নতুন ভিসি রিয়ার অ্যাডমিরাল আব্দুল বাতেনের স্থলাভিষিক্ত হলেন। তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে নৌবাহিনীতে।
প্রজ্ঞাপনে বলা হয়, চার বছর মেয়াদে ভিসি পদে রিয়ার অ্যাডমিরাল এম এ খালেদ ইকবাল দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদের আগেও তাকে অব্যাহতি দিতে পারবেন।
ভিসি হিসেবে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন ও পদ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এম এ খালেদ ইকবাল। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবস্থান করবেন তিনি।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম