ভিসি বাংলো ছাড়লেন আরেফিন সিদ্দিক

ঢাবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩০

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (ছবি: সংগৃহীত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাড়ে আট বছর পর অবশেষে ভিসি’র বাংলো ছেড়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) তিনি সেখান থেকে বিদায় নেন। এখন থেকে প্রভোস্ট কমপ্লেক্সের সপ্তম তলায় সপরিবারে থাকবেন এই সাবেক উপাচার্য। এটি বরাদ্দ পেয়েছেন তিনি।
রবিবার বিকাল ৪টায় ভিসি ভবনটি ঢাবির এস্টেট অফিসকে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বুঝিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস। এ সময় তাকে ভিসি ভবনে কর্মরত কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিদায় জানান। 

২০০৯ সালের ১৭ জানুয়ারি সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পূর্ণ মেয়াদে দায়িত্বে থেকে ২০১৩ সালে ফের উপাচার্য নির্বাচিত হন তিনি। নির্বাচিত উপাচার্য হিসেবে তার মেয়াদ শেষ হয় গত বছরের ২৪ আগস্ট।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ‘সম্পূর্ণ সাময়িক’ ভিত্তিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেন ঢাবি আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর দুই দিন পর (৬ সেপ্টেম্বর, ২০১৭) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরপর কেটে গেছে ছয় মাস। কিন্তু বর্তমান উপাচার্যকে ভিসি’র জন্য বরাদ্দ বাংলো বুঝিয়ে দেননি আরেফিন সিদ্দিক ৷এ কারণে নানা সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। তবে দ্বিতীয়বার চিঠি পাওয়ার পর ভিসি বাংলো ছাড়লেন ঢাবির এই অধ্যাপক।

/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম