বেশিরভাগ বিভাগে ক্লাস হয়নি ঢাবিতে

ঢাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৫

বেশিরভাগ বিভাগে ক্লাস হয়নি ঢাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না। ক্লাস প্রতিনিধির মাধ্যমে আগে থেকেই বন্ধের ঘোষণা দিয়েছে অধিকাংশ বিভাগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসব তথ্য জানা যায়।
যদিও কেউ কেউ বলছেন, ক্লাস বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগ থেকে কোনও কিছু বলা হয়নি। এছাড়া কিছু কিছু বিভাগে সব ক্লাস হয়নি। দুপুরের পর থেকে সব বিভাগের ক্লাস বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনেকে বলেন, ‘ক্লাসে যাবো কীভাবে? সকালে ছাত্রলীগের নেতারা আমাদের হল থেকে নিয়ে আসে। আমরা এখন মধুর ক্যান্টিনে আছি।’
দর্শন বিভাগের নবম ব্যাচের ক্লাস প্রতিনিধি জামিলুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টাট্যাসে জানান— কোনও ক্লাস হবে না। আজকের ক্লাস পরবর্তী সময়ে মেকআপ ক্লাস হিসেবে নেওয়া হবে।
অনেক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, ‘খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ঢাবির ক্লাস বাতিল করা হয়েছে। অষ্টম ব্যাচের মো. আল আমিন বললেন, ‘আমাদের ক্লাস হয়নি।’ বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের দুটি ক্লাস ছিল। দুটিই বাতিল করা হয়েছে।’
এর আগে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন হলের নেতাকর্মীরা। ছাত্রদল যেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য ক্যাম্পাসে তাদের সতর্ক অবস্থান। এমন তথ্যই বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স।

তবে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ভীষ্মদেব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভাগের পক্ষ থেকে ক্লাস বন্ধের কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে শিক্ষার্থীরা এলে ক্লাস হবে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও নির্দেশনা দেয়নি। আমাদের বিভাগের ক্লাস কিন্তু হচ্ছে।’

/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম