আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা জরুরি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০

 

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-এর ১ম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়বদ্ধ আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান সমাজের কম-আলোকিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।  আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা জরুরি।’  বুধবার বসুন্ধরা কনভেনশন সিটিতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-এর ১ম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে।’  তিনি বলেন, ‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই।’ এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে সেবার মনোভাব নিয়ে শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্যও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিআইইউ উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল্লাহ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সাদত হুসাইন।

 

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম