সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ২৩:১৮আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২৩:১৮

সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দু’জন অধ্যাপক। নিয়োগ পাওয়া দু’জন হলেন- সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল কুদ্দুছ এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমি ভুঁইয়া।

সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ায় এ দু’টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ শুন্য ছিল। চেয়ারম্যান না থাকায় এ দু’টি বোর্ডের সচিবরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

আদেশে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল কুদ্দুছ সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমি ভুঁইয়া স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক আবদুল খালেকের পদে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগ পাওয়া চেয়ারম্যানরা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পদ সংশ্লষ্ট অন্যান্য ভাতাদিও পাবেন তারা।

এদিকে, গত ৬ জানুয়ারি থেকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদও শূন্য রয়েছে।

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম