শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব নগর দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ২৩:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২৩:৪১

শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ নির্দেশনা জারি করা হয়।
মাউশি থেকে জারি করা আলাদা নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরে ‘ঐতিহাসিক মুজিব নগর এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কলেজ প্রশাসনের পরিচালক, মাধ্যমিকের পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সব উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালের এদিন মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচি পালিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন-
মাধ্যমিকের সব স্তরে কারিগরি ট্রেড চালু আগামী বছর

/এসএমএ/টিআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম