‘প্রকৃত অপরাধীদের শনাক্ত করে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করুন’

ঢাবি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৫

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা, ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মামলায় আসামি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেছেন, ‘ভিডিওফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করুন।’ বুধবার (১৮ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চারটি অজ্ঞাতনামা মামলা করে। সাতদিনের মধ্যে এগুলো প্রত্যাহার করা না হলে আবারও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। একইসঙ্গে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরের অভিযোগ, ‘আন্দোলনকারী ও আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানো ও ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।’

আন্দোলনকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে নুরুল হক নূর বললেন, ‘আন্দোলনেসক্রিয় ভূমিকা পালনকারী প্রত্যেক শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা নিরাপত্তা চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ অধিবেশনে কোটা বাতিলের কথা জানান। তার এই ঘোষণাটি দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বুধবারের সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আরও ছিলেন যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন। তবে নিরাপত্তাহীনতার কারণে আহ্বায়ক হাসান আল মামুন আসতে পারেননি বলে সংবাদ সম্মেলনে জানান নুরুল হক নূর।

/আরএআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের