নতুন এমপিও পেলেন ৩৮৯২ শিক্ষক, দায়িত্বে অবহেলায় রংপুরের উপপরিচালককে বদলির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ২৩:৫৮আপডেট : ২৯ মে ২০১৮, ১৩:৩০

মাউশি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার তিন হাজার ৮৯২ জন শিক্ষককে নতুন করে এমপিওভুক্ত করলো সরকার। সোমবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত এমপিও সভায় নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়।

সভাশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
সকাল ১০টায় মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এমপিও সভা শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায়।
অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান, এমপিও পাওয়া শিক্ষকদের মধ্যে বরিশাল ১৬১, চট্টগ্রাম ১২৮, কুমিল্লা ১৭৮, ঢাকা ৪৫৮, খুলনা ৪০৪, ময়মনসিংহ ৫৯৯, রাজশাহী ৪৯২, রংপুর ৬৪০ ও সিলেট অঞ্চল ১০২ জন শিক্ষককে অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত করা হয়। এছাড়া অফলাইনে আবেদন করা তিনজন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।
বৈঠক সূ্ত্রে জানা গেছে, তিন হাজার ৮৯২ জন শিক্ষকের মধ্যে স্কুল ও কলেজের শিক্ষক রয়েছেন তিন হাজার ৪৬৩ জন এবং মাদ্রাসার শিক্ষক রয়েছেন ৫২৯ জন।
বৈঠক সূত্রে জানা গেছে, রংপুর ও ময়মনসিংহ ও ঢাকা জেলার আঞ্চলিক পরিচালকদের বিরুদ্ধে শিক্ষকদের এমপিও প্রদানের কাজে অভিযোগ ওঠে। এই অভিযোগ পেয়ে তিন উপপরিচালককে এজন্য ভর্ৎসনাও করা হয়।
এদিকে, রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মোস্তাক হাবিবকে এমপিও আবেদন নিষ্পতিতে উদাসীনতার কারণে বদলির জন্য সুপারিশ করে মন্ত্রণালয়কে পত্র দিয়েছে মাউশি।

শিক্ষক ও মাউশির কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান, উপপরিচালক মো. মোস্তাক হাবিবের উদাসীন আচরণের কারণে এবারও কয়েক হাজার শিক্ষক এবারও এমপিও বঞ্চিত হলেন। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুরের এক হাজার ১৫০, ঢাকার ৫৭১, খুলনার ১৪, ময়মনসিংহের ২৭৩, সিলেটের ২৮ এবং রাজশাহীর ৪ জন শিক্ষক এবার এমপিও বঞ্চিত হয়েছেন।

/এসএমএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম