দুই ভুলে সিটির সর্বনাশ, ভিলার টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ২০:১৬ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২০:১৬

প্রিমিয়ার লিগে একের পর এক জয়ে ছুটছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু অ্যাস্টন ভিলার মাঠে এসে থেমেছে তাদের সেই নিখুঁত যাত্রা। শনিবার নিজেদের মাঠে সিটিকে ২-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। নিকোলাস জ্যাকসনের দুই অর্ধে করা দুই গোলে জয় পেয়েছে ভিলা। অন্যদিকে মাঠের বাইরের আর্থিক অনিয়মের মামলা নিয়ে বিতর্কের মধ্যে থাকা সিটির জন্য এই হার বড় ধাক্কা হয়েই এসেছে।

২১ পয়েন্ট নিয়ে এখনো প্রিমিয়ার লিগের শীর্ষে আছে সিটি। তবে শনিবার নিজেদের মাঠে এভারটনের মুখোমুখি হতে যাওয়া আর্সেনালের সামনে সুযোগ তৈরি হয়েছে ব্যবধান ঘুচিয়ে পয়েন্টে সমতায় ফেরার। বর্তমানে সিটির সঙ্গে তাদের ব্যবধান তিন পয়েন্টের।

এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। চলতি মৌসুমে ভিলা পার্কে লিগে এটাই তাদের প্রথম জয়। পাশাপাশি সিটির বিপক্ষে টানা তৃতীয় লিগ জয় তুলে নিয়েছে এমেরির দল।

প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া রায়ের ছায়া সিটির ওপর রয়েছে। তবে ক্লাবটি বরাবরই সব ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করে আসছে।

ম্যাচে সিটির দুটি ভুলকে কাজে লাগিয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন জ্যাকসন। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ভিলা। সিটির ডিফেন্ডার মার্ক গেহির নিয়ন্ত্রণে নেওয়া বলে স্পর্শের সুযোগ কাজে লাগান ভিলা অধিনায়ক জন ম্যাকগিন। বল পেয়ে তিনি বাড়িয়ে দেন জ্যাকসনকে। সেনেগালের এই স্ট্রাইকার নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

বিরতির পর দ্রুতই সমতায় ফেরে সিটি। ফ্রি-কিক থেকে ইলিমান এনদিয়ের বাড়ানো বল হেড করে জালে পাঠান আর্লিং হাল্যান্ড। তাতে ম্যাচে ফেরার আশা জাগে সফরকারীদের।

কিন্তু ৬০ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় ভিলা। ডান দিক দিয়ে দুর্দান্ত গতিতে উঠে এসে বল পেছনে কাটব্যাক করেন ইব্রাহিম এমবায়ে। তার সেনেগাল সতীর্থ জ্যাকসনের শট সিটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার হাতের নিচ দিয়ে জালে ঢুকে যায়। ম্যাচে সেটিই হয়ে থাকে জয়সূচক গোল।

এরপর সিটির একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন ভিলার গোলকিপার জিওন সুজুকি। তার দারুণ কিছু সেভে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

 

/এফআইআর/
সম্পর্কিত
হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
সর্বশেষ খবর
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা