অনলাইনে এমপিওভুক্তির আবেদনের সময় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৮, ২০:৩৮আপডেট : ১৪ জুন ২০১৮, ২০:৪০

 বেসরকারি শিক্ষদের অনলাইনে জুলাই মাসের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার)-ভুক্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১৮ জুন পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (১৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আবেদনের শেষ সময় ছিল গত  ১০ জুন। কিন্তু গত ৭ জুন (বৃহস্পতিবার) থেকে গত ১২ জুন (মঙ্গলবার) রাত পর্যন্ত মাউশির ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস)-এর কার্যক্রম সচল না থাকায় শিক্ষকরা আবেদন করতে পারেননি।  

এ বিষয়ে মাউশি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল মেট্টোরেল প্রকল্পের কাজে বিটিসিএল-এর ভূ-গর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইন্টারনেট সার্ভিস বন্ধ রয়েছে। এর ফলে অধিদফতরের ইন্টারনেট-নির্ভর সব কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) প্রকাশিত আদেশে বলা হয়, শিক্ষকরা আগামী ১৮ জুন পর্যন্ত জেলা শিক্ষা অফিস বরাবর আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে করা আবেদন যাচাই-বাছাই করে ২৪ জুনের মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে। জেলা শিক্ষা অফিস ২৯ জুনের মধ্যে আঞ্চলিক উপ-পরিচালকের অফিসে পাঠাবেন। উপ-পরিচালকরা আবেদন যাচাই-বাছাই করে ১৭ জুলাইয়ের মধ্যে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন। 

/এসএমএ/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম