শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৬:১৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:০৯

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কোটার পক্ষে মানববন্ধন শেষে ফেরার পথে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান বলেন, ‘যারা শিক্ষকের ওপর হামলা করতে পারে, তারা অন্তত মানুষ হতে পারেনা। তারা শিক্ষার্থী হওয়ার যোগ্য না। তাদের শুধু একটি কথাই বলব, আবার তোরা মানুষ হ।’ তিনি শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন: ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারও হামলা

মানববন্ধনে অংশ নিয়ে বিভাগটির শিক্ষক প্রভাষক লামিয়া মোমেন বলেন, ‘রবিবার মুখোশধারী কিছু ছাত্র যা ঘটিয়েছে, তা এখনও চোখে ভাসছে। এমন দিন আসবে কখনও কল্পনা করিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি শিক্ষকের ওপর হামলার বিচার দাবি করেন।

বিভাগের শিক্ষক প্রভাষক মো. আলী সিদ্দিকীও মানববন্ধনে বক্তব্য রাখেন। এ সময় বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

রবিবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে কোটার পক্ষে মানববন্ধন শেষে ফেরার পথে দুপুর পৌনে ১টার দিকে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

 

/এসআইআর/আরএআর/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম