কোটা আন্দোলন থেকে সরে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ২০:৪৬আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:৪৮

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কোটা আন্দোলনকারীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নো বলে কোনও শব্দ নেই, তিনি কোটা সমস্যার সমাধান করবেন। ছাত্ররা আন্দোলন থেকে সরে এসো।’

মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা অন্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘যারা ভিসির বাড়িতে হামলা করেছেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।’

ডিআইজি মিজানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,‘যে কেউ অপরাধ করলে সে প্রধানমন্ত্রীর কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রীর কাছে সবাই সমান। তার বিষয়ে ইনকোয়ারি চলছে।’

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছেন, তখন তিনি বলেছেন দেশকে বদলে দেবেন। তেমনি তিনি আজকের বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি মূলত বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমার সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুর অর রশিদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম