কারিগরিতে পাসের হার কমেছে, বেড়েছে মাদ্রাসায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৪:০৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৪:০৬

কারিগরিতে পাসের হার কমেছে, বেড়েছে মাদ্রাসায় এইচএসসি পরীক্ষায় এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। অন্যদিকে মাদ্রাসায় পাসের হার কিছুটা বাড়লেও কমেছে জিপিএ-৫। বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল জানান।

এর আগে আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানে তারা ফলাফলের এই অনুলিপি তুলে দেন।

কারিগরিতে এ বছর পাস করেছে ৭৫ দশমিক ৫০ শতাংশ, গত বছর ছিল ৮১ দশমিক ৩৩ শতাংশ। এ হিসেবে পাসের হার কমেছে ৫ দশমিক ৮৩ শতাংশ।
অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন, গত বছর ছিল ২ হাজার ৬৬৯ জন। এ হিসেবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে ২১৩ জন।

আবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। পাসের হার ৭৮ দশমিক ৬৭, গত বছর ছিল ৭৭ দশমিক ২ শতাংশ। অর্থাৎ বেড়েছে, ১ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৪৪ জন, গত বছর ছিল ১ হাজার ৮১৫ জন। এ হিসেবে জিপিএ-৫ কমেছে ৫৭১ জন।

/এসএমএ/আরএআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম