নিয়োগ পাচ্ছেন ১৩৭৮ সহকারী শিক্ষক

এস এম আববাস
০৬ আগস্ট ২০১৮, ০৮:১১আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৩:৩৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংকট মেটাতে  সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এছাড়া, ৩৫তম ও ৩৬তম বিসিএস থেকে আরও ৯৬১ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া রয়েছে। এসব শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে ২০১৯ সাল পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোনও শিক্ষক সংকট থাকবে না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে। পিএসসি  শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে তাদের সুপারিশ করবে। সুপারিশের ভিত্তিতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট নিরসনে এর আগে সরাসরি শিক্ষক নিয়োগের প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গত ১০ এপ্রিল অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এই প্রস্তাব করেন। প্রস্তাবে এক হাজার ৩৭৮ জন শিক্ষকের জরুরি নিয়োগ চায় মহাপরিচালক।

ওই প্রস্তাবে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন ৩৪৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ২৬৩ জন সহকারী শিক্ষককের পদ শূন্য রয়েছে। পদ শূন্য থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন।

তবে সরাসরি নিয়োগ দেওয়ার ওই প্রস্তাবের পর গত জুলাইতে দশম গ্রেডে এক হাজার ৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য পিএসসির কাছে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মাউশির গত এপ্রিলের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ে মোট এক হাজার ৬৫৬ পদের বিপরীতে কর্মরত সহকারী শিক্ষক এক হাজার ২৯৩ জন, শূন্য পদ ৩৬৩টি। ইংরেজি বিষয়ে সৃষ্ট পদ এক হাজার ৬৫৬টি, এর বিপরীতে কর্মরত সহকারী শিক্ষক এক হাজার ২৯৩ জন, শূন্য পদ ৩৬৩টি। গণিতে সহকারী শিক্ষকের সৃষ্ট পদ এক হাজার ২৪২টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৯৭০ জন, শূন্য পদ ২৭২টি। সামাজিক বিজ্ঞানের সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি। ভৌতবিজ্ঞানে সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি। ব্যবসায় শিক্ষায় সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি। ভূগোলে সৃষ্ট পদ ৪১৪টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি। চারুও কারুকলা বিষয়ে সৃষ্ট পদ ৪১৪টি, কর্মরত সহকারী শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি। শারীরিক শিক্ষা বিষয়ে সৃষ্ট পদ ৪১৪টি, এরমধ্যে কর্মরত শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি। ইসলাম ধর্মে সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি। আর কৃষি শিক্ষা বিষয়ে সৃষ্ট পদ ৪১৪টি, এরমধ্যে কর্মরত শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি। এছাড়া আগামী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ৭৫ জন শিক্ষক অবসরে যাবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের বিপরীতে ৩৫তম বিসিএস থেকে নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে ৬১০ জন এবং ৩৬তম বিসিএস থেকে ৩৫১ জন। আর মাউশির প্রস্তাব দেওয়া বিশেষ বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে এক হাজার ৩৭৮ জন। ২০১৯ সালের মধ্যে অবসরে যাওয়া ধরে মোট পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে দুই হাজার ৩৩৯ জন সহকারী শিক্ষক।

শিক্ষক সংকট মোকাবিলায় এ নিয়োগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত শিক্ষকের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।’

/এআর/ আপডেট- এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম