বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৯:১৭আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ২০:১৯

নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বুধবার (৮ আগস্ট) মতবিনিয়ম করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওইদিন বেলা তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৫ আগস্ট রাজধানীর স্কুল ও কলেজর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। ওইদিন শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সব শিক্ষার্থীকে ক্লাসে ফেরানোর নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর ওইদিন থেকে আন্দোলনে নামে রাজধানীর স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান নেন। এতে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

/এসএমএ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম