শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ফয়সালা আগামী মাসে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) বিষয়টি আগামী মাসের মধ্যে ফয়সালা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মত নিয়ে আগামী মাসের মধ্যে এই বিষয়টির ফয়সালা হবে।’ রবিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে সরকার দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গির হোসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে  তিনি এই তথ্য জানান।

‘আগামী ডিসেম্বরের আগে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে’—আ খ ম জাহাঙ্গির হোসাইনের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১০ সালের পর শিক্ষা প্রতিষ্ঠান আর এমপিওভুক্তি করা সম্ভব হয়নি। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া করতে পারি না।আমরা অর্থ ছাড়ের জন্য আরও আগে থেকেই অর্থমন্ত্রীকে অনুরোধ করে যাচ্ছি। তবে ইতোমধ্যে অর্থমন্ত্রী রাজি হয়েছেন এবং কিছু টাকা বরাদ্দও দিয়েছেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তির জন্য আমরা একটি ক্রাইটেরিয়া নির্ধারণ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন দিয়েছি। আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন। বাছাই করা হবে। কিসের ভিত্তিতে দেবো, প্রধানমন্ত্রীর মত নিয়ে আগামী মাসের মধ্যে ফয়সালা হবে। তবে কী পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে, সেটা বলতে পারছি না। এখানে অনেক বিষয় থাকে। আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য। আগামী মাসের মধ্যে ফয়সালা হয়ে যাবে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ররিবার বৈঠকের শুরুতে প্রশ্নউত্তর অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক