ঢাবি’র ঘ ইউনিটের স্থগিত ফল বিকালে প্রকাশ হবে

ঢাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১২:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১২:৫০

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আজ মঙ্গলবার ঘ ইউনিটের স্থগিত করা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার কথা জানিয়েছে। বিকাল সাড়ে ৩টায় ফল  প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৬ অক্টোবর) ঘ ইউনিটের ফল প্রকাশ করা হবে। পরে দুপুরে আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, মঙ্গলবার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে এবং কর্তৃপক্ষের ভুলের জন্য ক্ষমাও প্রার্থনা করেন।

তবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিকাল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, শুক্রবার (১২ অক্টোবর) ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। যার প্রমাণ সাংবাদিকদের কাছে রয়েছে। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম। তারা বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে। তারই ভিত্তিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি