বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২১:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২১:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) গণভবনে এক সভায় এ ঘোষণা দেন তিনি।

সভায় উপস্থিত শিক্ষকদের প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে। আগামী বৈশাখ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতাও দেওয়া হবে।’

ইনক্রিমেন্ট বাবদ ২০১৮-২০১৯ অর্থবছরে ৫৪২ কোটি টাকা ব্যয় হবে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দিতে ৫৫২ কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার কথা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার জন্য ২৩৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন— অবসর কল্যাণ বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম