জেএসসি ও পিইসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:১৩

ফাইল ছবি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ফল সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। একই দিনে বিনামূল্যের পাঠ্যবই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আগামী ১ জানুয়ারি সারাদেশে একযোগে বই উৎসব পালন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কারণে আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেয় সরকার। এরই ধারাবাহিকতায় এ বছর জেএসসি, জেডিসি, প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশের তারিখও এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।
গত বছর ৩০ ডিসেম্বর এসব পরীক্ষার ফল প্রকাশ হলেও এবার ২৪ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান (শিক্ষামন্ত্রীর একান্ত সচিব) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৪ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন প্রধানমন্ত্রী পাঠ্যবই উৎসব উদ্বোধন করবেন।’
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির সমাপনী এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করা হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই।’

/এসএমএ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি