অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি এসিটি শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০

অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছে অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি) চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছে অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। র‌বিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

চাকরি স্থায়ীকরণের লিখিত চিঠি পেয়ে আমরা স্কুলে ফিরে যেতে চাই উল্লেখ করে বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি স্থায়ীকরণের সুপারিশের চিঠি উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় আমাদের রাখতে চাচ্ছে না। তাহলে সেই শিক্ষা মন্ত্রণালয়ে কে আছে, কারা আছে? শিক্ষা মন্ত্রণালয়ে বিএনপি জামাতের দোসররা চক্রান্ত করে প্রধানমন্ত্রীর চিঠি উপেক্ষা করে আমাদের চাকরি স্থায়ীকরণে বাধার সৃষ্টি করছে। আমরা অবিলম্বে স্থায়ীকরণের লিখিত নোটিসসহ স্কুলে ফিরে যেতে চাই। মৌখিক আশ্বাস আমরা এতদিন ক্লাস করে এসেছি।’

কৌশিক চন্দ্র বর্মন আরও বলেন, ‘২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েক দফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন শিক্ষকরা।’

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা রাফিউল ইসলাম রাফি, মো. শহিদুল ইসলাম, মো. রইজ উদ্দিন, মো. ওসমান গণিসহ অনেকে।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম