প্রশ্নপত্রে সেফুদা: সাময়িক বরখাস্ত ধর্মীয় শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৬:১৭আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৭:১৩



রাজউক উত্তরা মডেল কলেজের প্রশ্নপত্র রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’র প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারের (সেফুদা) মদপানের বিষয় উল্লেখের ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক জাহিনুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির একজন ভাইস প্রিন্সিপ্যালকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এই প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মো. মাতলুবুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
প্রসঙ্গত, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারের (সেফুদা) মদপানের বিষয়টি উল্লেখ করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। গত সোমবার (৮ জুলাই) ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার পর এই প্রশ্নপত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে একজন বিতর্কিত ব্যক্তিকে উপস্থাপন কেন করা হয়েছে, তা নিয়ে ফেসবুকে বিতর্ক চলতে থাকে। এরই একপর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রশ্নপত্রে দেখা গেছে, ‘‘অদ্ভুত এক ধরনের মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে, ‘মদ খাবি মানুষ হবি। দেখ আমি আরও এক গ্লাস খাইলাম।’ তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন ও আত্মমর্যাদা এক ব্যক্তি।”

সেফুদার এই বিষয়টি নিয়ে এক নম্বর প্রশ্নের সৃজনশীল ‘ক’ নম্বরে বলা হয়েছে ‘আকাইদ কী?’

‘খ’ নম্বরে বলা হয়েছে, ‘ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন?’ ‘গ’ নম্বরে বলা হয়েছে, ‘বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো’। ‘ঘ’ নম্বর প্রশ্নে বলা হয়েছে, তরুণদের উদ্দেশে দেওয়া সেফুদার বক্তব্য কীসের শামিল? এর ফল বিশ্লেষণ করো।

উল্লেখ্য, সেফুদা একজন বিতর্কিত ফেসবুক সেলিব্রেটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। বিভিন্ন লাইভে কথা বলার সময় তার কিছু বিশেষ সংলাপ বিতর্কিত ও আকর্ষণীয় হয়ে ওঠে। অস্ট্রিয়া প্রবাসী সেফুদার গ্রামের বাড়ি চাঁদপুর। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন। তার পরিবারের দেওয়া তথ্যমতে, তিনি মানসিক রোগে আক্রান্ত।

/এসএমএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম