প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপোর উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ১৭:৩২আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৭:৫৬





প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপোর উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো দুই দিনব্যাপী ‘প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৯।’ শুক্রবার (৪ অক্টোবর) ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত এই এডুকেশন এক্সপোর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
অনুষ্ঠানে নাসিম বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি।’
উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে পঞ্চমবারের মতো এই এডুকেশন এক্সপোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকড-ক্যাব।
ফ্যাকড-ক্যাব এর সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, ‘এবার আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকছে। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ রয়েছে মেলায়।’
কাজী ফরিদুল হক হ্যাপি জানান, ২০১০ সালে থেকে এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
এক্সপোর আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের সিইও মনিরুল হক বলেন, ‘গত বছর চার হাজারের বেশি আগ্রহী শিক্ষার্থী এক্সপোতে অংশ নিয়েছিলেন। এবারও এক্সপোতে আগ্রহী শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ভর্তি জন্য কী যোগ্যতা প্রয়োজন তা জানতে পারবেন।’
মনিরুল হক জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য আগ্রহী শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য পায় তা নিশ্চিত করা। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা নিশ্চিত করা।
বাংলাদেশের স্বনামধন্য সব এডুকেশন কনসালট্যান্ট এজেন্সি থাকছে আন্তর্জাতিক এই এডুকেশন এক্সপোতে।
এক্সপোতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনও প্রকার ফি লাগবে না।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম