উপাচার্যের অপসারণ চান জাবির ৬শ’ সাবেক শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ২১:১০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফারজানা ইসলামকে দায়িত্ব থেকে অপসারণের দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৬শ’ ৩৮ শিক্ষার্থী। আতিয়া ফেরদৌসি চৈতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও ভিসিপন্থী শিক্ষকদের দিয়ে যে ন্যাক্কারজনক হামলা চালানো হলো তার ফলে উপাচার্য ফারজানা ইসলাম তার পদে থাকার সব ধরনের নৈতিক ও আইনগত যোগ্যতা হারিয়েছেন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের গর্বের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরই শিক্ষকদের পিটিয়ে রাস্তায় ফেলে দেওয়া হবে, এটা আমরা কিছুতেই বরদাশত করতে পারি না। যে উপাচার্যকে নিয়ে দুর্নীতির এত অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের এত অভিযোগ, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা সেই ভিসিকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানাই।’

বিবৃতি প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, প্রত্যেক ব্যাচের যাদের সঙ্গে অনলাইনে-অফলাইনে যোগাযোগ আছে, তাদের স্বাক্ষর গ্রহণের সম্মতি নিয়ে বিবৃতি পাঠানো হয়েছে।

/ইউআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম