বুটেক্সে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২১:০৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:১২

আদেশ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্সে) পরীক্ষা নিয়ন্ত্রকের পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার তিন দিনের মাথায় আদেশ স্থগিত করা হয়েছে। শিক্ষক সমিতির একাংশের চাপের মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার অভিযোগের পর পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেয় বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হককে পরীক্ষা নিয়ন্ত্রকের চলতি দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়। বুটেক্সের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মনিরুল ইসলাস আদেশে সাক্ষর করেন। এরপর শিক্ষক সমিতির একাংশ এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে চাপ দেয়। রবিবারের (১ ডিসেম্বর) একটি আদেশে অনিবার্য কারণে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া আদেশটি স্থগিত করেন ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার।

আদেশে বলা হয়, ২৮ নভেম্বরের আদেশটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে কলেজে থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলেও গত আট বছরেও পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য। উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের পদোন্নতি পাওনা হলেও দীর্ঘদিন তার পদোন্নতি হয়নি।

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম