প্রাথমিকে বহিষ্কার শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ ডিসেম্বর থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৮

প্রাথমিক শিক্ষা অধিদফতর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষায় বহিষ্কার হওয়া ২ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা আগামী ২৪, ২৫, ২৬ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরীক্ষার তারিখ নির্ধারণ করে রবিবার (২২ ডিসেম্বর) অধিদফতর থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালককে চিঠি দেওয়া হয়। 

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

আর ইবতেদায়িতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

১৮ ডিসেম্বর বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ফল প্রকাশের নির্দেশনা দেন হাইকোর্ট। ২১ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বহিষ্কৃত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। আদালতের নির্দেশনার পর পরীক্ষার ব্যবস্থা নিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম