অনুমতি ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৭:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৩২

অনুমতি ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন নয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমতি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন বা চালু করা যাবে না। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

উপ-সচিব আনোয়ারুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তারা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান স্থাপন বা চালুর প্রাথমিক অনুমতি না নিয়েই পাঠদানের অনুমতির জন্য আবেদন করছেন। ফলে প্রতিষ্ঠান স্থাপন, চালু করা ও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতির জন্য ১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী স্থাপনের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে যে নীতিমালার ৪(৩) ও ৪(৬) অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমতি ছাড়া কোনও প্রতিষ্ঠান স্থাপন ও চালু করা যাবে না। স্বীকৃতি পাওয়া মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে হলেও এই শর্ত পালন করে পাঠদানের অনুমতির জন্য আবেদন করতে হবে।

/এসএমএ/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান