পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার দাবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৯:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:৫৭

অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশনবাংলাদেশ-এর সংবাদ সম্মেলন

পাবলিক পরীক্ষার সময় কোচিং খোলা রাখার আবদার জানিয়েছে কোচিং মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব)।  রবিবার (১২ জানুয়ারি) অ্যাসেব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। পাবলিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রেখে প্রশ্ন ফাঁস বন্ধে সরকার সফল হলেও পরীক্ষার সময় কোচিং খেলা রাখতে গত বছরও আবদার জানিয়েছিল অ্যাসেব।

সংবাদ সম্মেলনে অ্যাসেব-এর  আহ্বায়ক মো. ইমাদুল হক বলেছেন, ‘ছায়া শিক্ষা প্রতিষ্ঠান’ বন্ধ রাখার সাথে প্রশ্নফাঁসের সম্পর্ক নেই। ফলে আমরা বলতেই পারি প্রশ্নফাঁসের জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কোনও যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের হাত ধরে শিক্ষা খাতে আমরা বিভিন্ন বাধা অতিক্রম করতে পারলেও বর্তমান দশকে শিক্ষাক্ষেত্রে একটি সমস্যা আমাদের অনেক ভুগিয়েছে, সেটা হলো প্রশ্নফাঁস। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখাও একটি। যদিও প্রশ্ন তৈরি, বিতরণ, সরবরাহ কোনও প্রক্রিয়ার সঙ্গেই কোচিং সেন্টার জড়িত না।’

শিক্ষামন্ত্রী কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বৃহত্তর স্বার্থে ছায়াশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক যাতে পাবলিক পরীক্ষার সময়ও বন্ধ রাখতে না হয়। এতে করে বৈষম্য কমে যাবে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে না। মেধাবী তরুণরাও এই সেক্টরে আসতে উৎসাহিত হবে। ছায়াশিক্ষা এন্টারপ্রেনারশিপের অনেক ভাল একটা ক্ষেত্র হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম আহ্বায়ক শামসেয়ারা খান  ডলি, মাহবুব আরেফিন, আকমল হোসাইন, পলাশ সরকার প্রমুখ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম