সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৫ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ১২২টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র এবং সহজ বাংলা প্রথমপত্রের পরীক্ষায় এসব পরীক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষা সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।








