বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবির ইতিহাস বিভাগের সংহতি

ঢাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩

ঢাবির ইতিহাস বিভাগের সংহতি সমাবেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল সংহতি প্রকাশ করে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই। তাদের দাবির সঙ্গে আমরা একমত এবং এ দাবি আদায়ে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), শিক্ষামন্ত্রী এবং প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাবো।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস মানব সভ্যতার ধারাবাহিকতা বিকাশকে ধারণ করে। ইতিহাসের শিক্ষক-শিক্ষার্থীরা শুধু মানব সভ্যতার পরিব্রাজক নয়, তাদের ইতিহাসের ধারক ও বাহকও বলা যায়।’

ঢাবির ইতিহাস বিভাগের সংহতি সমাবেশ সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ড. প্রদীপ চাঁন দুগার। সমাবেশে আরও অংশগ্রহণ করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এতে বশেমুরপ্রবি কয়েকজন শিক্ষার্থীও ছিলেন।

প্রসঙ্গত, ইউজিসির অনুমতি ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি করে তখনকার উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন। গত ৬ ফেব্রুয়ারি বিভাগটিতে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয় ইউজিসি। পরে সেইদিন রাত থেকে প্রশাসনিক ভবনের সামনে বিভাগটি বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

/এসটি /
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক