৩৮ জেলায় প্রাথমিকে সহকারী শিক্ষক যোগদান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উচ্চ আদালতের স্থগিত আদেশের পর ৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদান স্থগিত করে এই আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি এসব জেলার নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের কথা ছিল।  

এই নিয়োগ নিয়ে সংক্ষুব্ধ প্রার্থীদের হাইকোর্টে রিট আবেদনের পর আদালত এই নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। 

প্রাথমিকে সহকারী শিক্ষক যোগদান স্থগিতের তালিকা

প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্থগিত আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলে ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষণ করা হয়নি অভিযোগ করে দায়ের করা রিট হাইকোর্টে চলছে। ওই রিটের আদেশে ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম করেন আদালত। ফলে, এসব জেলায় ১৬ ফেব্রুয়ারি যোগদানের অনিশ্চয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি নিয়োগ করা শিক্ষকদের যোগদান করা হয়। নতুন নিয়োগ পাওয়া এই শিক্ষকদের যোগদানের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আদেশে উল্লেখ করা হয়।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম