করোনার ছুটিতে ন্যাশনাল আইডিয়ালের ৬০০ শিক্ষককে উপস্থিত হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ২০:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:০৫

করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার (৫ এপ্রিল) রাজধানীর বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রায় ৬শ’ শিক্ষক ও কো-অর্ডিনেটরদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ নোটিশের মাধ্যমে এই নির্দেশনা দেন। ছুটির মধ্যেও সব শিক্ষককে স্কুলে উপস্থিত থাকার নির্দেশনার বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ। করোনা ঝুঁকির মধ্যে কেন তাদের উপস্থিত হতে বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে  তিনি বলেন, ‘ব্যাংক একাউন্ট করার জন্য ডাকা হয়েছে।’   তবে অন্য কোনও তথ্য দেওয়া যাবে না বলে জানান তিনি।

করোনার ছুটিতে ন্যাশনাল আইডিয়ালের ৬০০ শিক্ষককে উপস্থিত হওয়ার নির্দেশ

প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদের সই করা গত ১ এপ্রিলের নোটিশে বলা হয়েছে, বেতন বিল প্রস্তুতের জন্য ব্যাংক হিসাব সংক্রান্ত কাজ, মার্চ মাসের বেতন বিল প্রস্তুত, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন, অর্ধবার্ষিক পরীক্ষার প্যাটার্ন নোটশিটের খসড়া প্রস্তুত করা এবং অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের জন্য শিক্ষক ও কো-অর্ডিনেটরদের উপস্থতি থাকতে বলা হয়।

নোটিশে আরও বলা হয়, স্বল্প সময়ের জন্য মর্নিং শিফটের শিক্ষকদের সকাল ১০টায় এবং ডে শিফটের শিক্ষকদের দুপুর ১২টায় ৩ নম্বর ভবনে উপস্থতি হওয়ার জন্য অনুরোধ করা হলো। নোটিশে ৬ দফা কাজের উল্লেখ থাকলেও সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিতি থাকার কথা উল্লেখ করা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, ছুটির মধ্যে করোনার ঝুঁকি  নিয়ে প্রায় ৬শ’ শিক্ষক বিদ্যালয়ে যাবেন। এটি পরে করলে কোনও ক্ষতি হতো কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, ‘কাজগুলো জরুরি হলেও পরে করা যাবে।  জীবনের চেয়ে এই কাজ তো বড় হতে পারে না।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম