ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ মোকাবিলায় মনিটরিং সেল গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। রবিবার (১৪ জুন) মাউশি-এর পরিচালক (মনিটরিং অ্যান্ড ই-ভ্যালুয়েশন) অধ্যাপক মো. আমির হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, উপ-পরিচালক (এইচআরএ) অধ্যাপক মুহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অসীম কুমার বর্মন, শিক্ষা পরিসংখ্যানবিদ (ইএমআইএস সেল) জগৎ জ্যোতি বসাক, উপ-পরিচালক (মনিটরিং অ্যান্ড ই-ভ্যালুয়েশন) সেলিনা জামান।
কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ঢাকার আওতাধীন দফতর বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। এসব প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ এবং করণীয় সম্পর্কে সুপারিশের লক্ষ্যে অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হলো।








