করোনা পরীক্ষা করতে খুলনা বিশ্ববিদ্যালয়কে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২২:৪৫আপডেট : ১৭ জুন ২০২০, ২২:৫২

করোনা পরীক্ষা করতে খুলনা বিশ্ববিদ্যালয়কে চিঠি খুলনা বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস টেস্ট করার জন্য ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত চিঠিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, খুলনা বিভাগে প্রতিদিন কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একমাত্র আরটি-পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করার কাজ চলমান রয়েছে। চাহিদার তুলনায় ল্যাব মেশিনের স্বল্পতা থাকায় দ্রুত করোনা রোগী শনাক্ত করার কাজ ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, দেশে কোভিড-১৯ সংক্রমণ শুরুর পর থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় নিজস্ব ল্যাবে পরীক্ষার উদ্যোগ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ভেটেরনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। এই অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়কে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরকে সহায়তার অনুরোধ জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। সেই অনুরোধের প্রেক্ষিতেই এই চিঠি পাঠানো হয়।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম