ঢাবিতে আবারও করোনা টেস্ট চালুর দাবি

ঢাবি প্রতিনিধি
১৭ জুন ২০২০, ২৩:৩০আপডেট : ১৭ জুন ২০২০, ২৩:৩১

ঢাবিতে আবারও করোনা টেস্ট চালুর দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আর্থিক সংকটের কারণে বন্ধ হওয়া করোনা টেস্ট আবার চালুর দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বুধবার (১৭ জুন) রাতে সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
করোনা পরিস্থিতি সংশ্লিষ্ট তারা সাতটি প্রস্তাব তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ এর ভয়াবহতা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ইতোমধ্যে আমরা হারিয়েছি কর্মরত একজনসহ কয়েকজন সাবেক সহকর্মীকে। আক্রান্ত হয়েছেন আমাদের সহকর্মীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের আরও কয়েকজন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কিছু ফলপ্রসু ও কার্যকর উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে আরও কিছু সুনির্দিষ্ট উদ্যোগ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি।’



প্রস্তাবিত সাতটি প্রস্তাব হচ্ছে, পুনরায় নূন্যতম ফি নিয়ে করোনা পরীক্ষা চালু করা ও নমুনা সংগ্রহে বুথ স্থাপন, পুলিশ-সেনাবাহিনীর মতো বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কোভিড ডেডিকেটেড হাসপাতেলর ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারকে করোনা সেন্টারে রূপান্তর করা, অ্যাম্বুলেন্স প্রস্তুত ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসগুলোকে রোগী পরিবহনে ব্যবহার, করোনায় বিশ্ববিদ্যালয়ের কেউ মৃত্যুবরণ করলে তার সৎকারের দায়িত্ব নেওয়া, বিনামূল্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য টেলিথেরাপির ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারটিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা।

বিজ্ঞপ্তিতে প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম