করোনার প্রভাবে রাজধানীর কিন্ডারগার্টেন স্কুল হস্তান্তর ও বন্ধের ঘটনার মধ্যেই সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পাঠদানের অনুমতি বন্ধ করে দেয়।
ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা আদেশে বলা হয়, গভর্নিং বডির রেজুলেশনের মাধ্যমে অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বন্ধ করা হলো।








