মিথ্যা অভিযোগ করায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৯:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৯:২০

ঢাকা শিক্ষা বোর্ড সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মাদারীপুরের খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়েদুল বাশারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক অধ্যপক ড. মো. হারুন-অর-রশিদ মাদারীপুরের জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
চিঠিতে জানানো হয়, কলেজটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছায়েদুল বাশার। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণ হয়। মিথ্যা অভিযোগ দাখিলের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় জেলা প্রশাসককে।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম