প্রাথমিক সমাপনী পরীক্ষা নেবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১৬:৩২আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৭:৩৭

সমাপনী পরীক্ষা প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আনুষ্ঠানিকভাবে না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে নেওয়ার প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৯ আগস্ট) সারাংশ আকারে এই প্রস্তাবনা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করবে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বছর নিজ নিজ বিদ্যালয় পরীক্ষা নেবে, এই মর্মে প্রস্তাবনা পাঠিয়েছি। আজ সারাংশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমরা আদেশ জারি করবো। মন্ত্রণালয়ের প্রস্তাবনা হলো এবার পিইসি পরীক্ষা নেওয়া হবে না। একইসঙ্গে বৃত্তি পরীক্ষাও নেওয়া হবে না।’
জানা গেছে, বুধবারের অফিসিয়াল ডাকে প্রধানমন্ত্রীর কাছে সারাংশ পাঠানো হয়।
পরীক্ষা না নেওয়া ও প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত সিলেবাসের ৩০ থেকে ৩৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই অবস্থায় যে সময় রয়েছে, সেই সময়ে সিলেবাস সম্পন্ন করে পিইসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের মূল্যায়ন করবে নিজ নিজ বিদ্যালয়গুলো। বিদ্যালয়ের অন্য শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেওয়া হবে মূল্যায়নের ভিত্তিতে। বিদ্যালয়গুলোই ব্যবস্থা নেবে।’

/এসএমএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম