আত্তীকরণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিলেন ২৯৯ কলেজের শিক্ষক-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৬:১১আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৬:১২

আত্তীকরণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিলেন ২৯৯ কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯৯টি নতুন সরকারি হওয়া কলেজের শিক্ষক-কর্মচারীরার আত্তীকরণের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র জমা এবং স্থানীয় সংসদ সদস্যদের গণসংযোগ। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ। সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে ৪ অক্টোবর দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধন এবং আগামী ১১ অক্টোবর ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন।
সংবাদ সম্মেলনে সরকারি হওয়ার আদেশে জারির সময় কর্মরত সব শিক্ষক-কর্মচারীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ, প্রতিষ্ঠানের ত্রুটির কারণে শিক্ষক-কর্মচারী আত্তীকরণে হয়রানি না করা এবং ২০১৮ সালের শিক্ষক ও কর্মচারী বিধিমালার অসঙ্গতি ও বৈষম্য দূর করাসহ আত্তীকরণে উপবিধি তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে দাবি তুলে ধরেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) সহ-সভাপতি জাকারিয়া মাহমুদ, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নছরুল আযম, অনুপ রায়, মহি উদ্দিন বাবুল ও মো. রফিকুল ইসলাম; সংগঠনের সাধারণ সম্পাদক দিপু কুমার গোপ, যুগ্ম সম্পাদক আবু ইসাহাক, মো. রুহুল আমিন ও আ ন ম রিয়াজ; সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান পাঠান ও মনিরুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮সালে জেলা পর্যায়ে জাতীয়করণকৃত কলেজগুলোকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের তারিখ থেকে জাতীয়করণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ৩০২টি কলেজের মধ্যে ৩টি কলেজকে ২০০০ বিধির আলোকে সরকারি করা হয়েছে এবং এরপরও ১৭টি মডেল স্কুল অ্যান্ড কলেজকে একই বিধির আলোকে সরকারি করা হয়েছে। আর বাকি ২৯৯টি কলেজ প্রথম ও দ্বিতীয় দফার কাজ সম্পন্ন করা হয়েছে।
তবে ২৯৯টি কলেজের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কিছু সংখ্যক কর্মকর্তা কলেজের শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের জন্য পদ সৃষ্টির প্রস্তাব করেছে। এ জাতীয় বিশৃঙ্খলা রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতরা।
১৪ দফা দাবি
১. সরকারিকরণের জন্য প্রজ্ঞাপন জারির তারিখে কর্মরত সব শিক্ষক-কর্মচারীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. প্রাতিষ্ঠানিক ত্রুটির কারণে কোনও শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ বঞ্চিত করা ও হয়রানি করা যাবে না।
৩. মন্ত্রণালয়ের আত্তীকরণের যাচাই-বাছাই কাজে বেসরকারি কলেজের নিয়োগ সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি যারা আগে আত্তীকরণ হয়েছে তাদেরকে এবং বর্তমানে যারা আত্তীকরণ হতে যাচ্ছে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।
৪. সদ্য সরকারি হওয়া কলেজগুলো থেকে সংযুক্তি আদেশ পাওয়া সসব শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার এবং শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। শূন্য পদে পিএসসির মাধ্যমে নন-ক্যাডার প্রভাষক নিয়োগ দিতে হবে।
৫. এনাম কমিটির সুপারিশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ শিক্ষক পদোন্নতির প্রজ্ঞাপন অনুযায়ী পদ ও পদসোপান তৈরি করে পদোন্নতি দিতে হবে।
৬. যোগদানের তারিখ থেকে চাকরি শতভাগ গণনা করে কার্যকর চাকরিকাল নির্ধারণ এবং পদোন্নতিসহ সব ক্ষেত্রেই তা কার্যকর করতে হবে।
৭. সরকারি চাকরি নীতিমালা অনুসরণ করে আত্তীকৃত শিক্ষক কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করতে হবে।
৮. বেসরকারি আমলের কল্যাণ তাহবিল ও অবসর সুবিধার চাঁদার টাকা এমপিও বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সুবিধাসহ ফেরত দিতে হবে।
৯. সরকারি হওয়া ‘কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা’২০১৮’ -এর অসঙ্গতি ও বৈষম্য দূরীকরণ ও বিধির বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপবিধি প্রণয়নের কাজ জরুরি ভিত্তিতে শুরু এবং উপবিধি প্রণয়নে আত্তীকৃতদের প্রতিনিধি রাখতে হবে।
১০. আত্তীকৃত শিক্ষকদের স্বতন্ত্রভাবে বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
১১. শিক্ষাবোর্ডসহ শিক্ষা প্রশাসনের সব অধিদফতর ও পরিদফতরের পদে আনুপাতিক হারে আত্তীকৃতদের পদায়ন করতে হবে।
১২. ওয়ারেন্ট অব প্রেসিডেন্স-এ শিক্ষকদের পদ মর্যাদা বা অবস্থান নির্ধারণ করতে হবে।।
১৩. শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করতে হবে।
১৪. সকল পর্যায়ের শিক্ষকদের চাকরির অবসর নেওয়ার বয়স ৬৫ বছরে উন্নীত করে ন্যাশনাল এডুকেশন সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে।

 

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম