অনলাইনে শিক্ষক বদলির জট ছাড়াতে শূন্যপদের তালিকা চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৬

শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে শিক্ষক বদলি প্রক্রিয়ার জট ছাড়াতে জরুরিভিত্তিতে সরকারি কলেজের শূন্যপদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সরকারি কলেজ, টিচার ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এই তথ্য চাওয়া হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) উপপরিচালক অধ্যাপক ড. শাহ মো. আমির আলী সাক্ষরিত বিজ্ঞপ্তি সোমবার (৭ সেপ্টেম্বর) অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
২০২০ সালের সরকারি কলেজে শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা অনুযায়ী তথ্য হালনাগাদ করা হচ্ছে। গত ২ জুন এই নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নিলেও শিক্ষকদের শূন্যপদের তথ্য হালনাগাদ না থাকায় বদলি করতে পারছে না সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক, ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদন অনলাইনে সমাধান করার লক্ষে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদ হালনাগাদ থাকা জরুরি। লক্ষ্য করা যাচ্ছে পদায়নে আগ্রহী কলেজের শূন্য পদের তথ্য হালনাগাদ না থাকায় প্রভাষক ও সহকারী অধ্যাপকদের আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে না। এমতাবস্থায় অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানরা স্ব স্ব কলেজের শূন্যপদের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দিষ্ট সফটওয়ারে (www.emis.gov.bd) জরুরিভিত্তিতে হালনাগাদ করার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সব পদ কোনওক্রমেই শূন্যপদ হিসেবে দেখানো যাবে না। পদায়নের অপেক্ষারত অধ্যাপক, সহযোগী অধ্যাপকদের মূল পদে পদায়নের পর ওই পদটি শূন্য হিসেবে দেখাতে হবে। এ বিষয়ে পরবর্তী কোনও জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম