পিইসি পরীক্ষা না নিতে চিঠি দিয়েছে অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার জন্য আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এই চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে এই চিঠি দেওয়া হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানায়।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়নের ভিত্তিতে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ করার কার্যক্রম গ্রহণ করতে হবে। যেহেতু ২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেহেতেু এ বছর পরীক্ষার ভিত্তিতে মেধা বৃত্তি দেওয়া সম্ভব হবে না। তবে উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে।
মন্ত্রণালয়ের এই চিঠির আলোকে সোমবার (২৮ সেপ্টেম্বর) আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা দুটিই নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ইবতেদায়ি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের