১২ টাকা বেতনে পড়া নিয়ে মন্তব্যের প্রসঙ্গে যা বললেন ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ১৭:৫০আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৭:৫৮

ড. মো. আখতারুজ্জামান (ফাইল ছবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ১২ ও ১৫ টাকায় পড়াশোনা করে জানিয়ে বিষয়টিকে ‘অ্যামেজিং, রেকর্ড’ বলে মন্তব্য করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তার ওই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তিনি বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে নিজ বক্তব্যের সম্পর্কে তার কাছে জানতে চাইলে উপাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। সরকারি অর্থে এটি পরিচালিত হয়। এখানে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। স্বীকৃতিস্বরূপ বেতন বাড়াই না আমরা। যা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেখানে মেধাবী শিক্ষার্থীরা পড়বে এবং তাদের মাসিক বেতনটা সব সময় এ রকম থাকে।’

তিনি আরও বলেন, ‘অনেকে আমাদের বলে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করতে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল যখন শোনে যে, আমাদের দেশ, জাতি মেধাবী শিক্ষার্থীদের এতো কম মাসিক বেতন নিয়ে গ্র্যাজুয়েট তৈরি করতে পারে। আমাদের মাসিক বেতনটা খুবই কম। যা প্রতীকী হিসেবে নেওয়া হয়। আমরা প্রতীকী ব্যবস্থাকে সম্মান করি, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট।’

প্রসঙ্গত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গত বুধবার তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ৪০ হাজার। এখানে ১২ ও ১৫ টাকায় পড়াশোনা করেন তারা। ইটস অ্যামেজিং, রেকর্ড।’ 

/এনএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম